Last Updated:
Bhagabatpur Mini Zoo Project: ঝড়-ঝাপটায় জৌলুস হারানো ভগবতপুর কুমির প্রকল্পে এবার আমূল বদল। শুধু কুমির বা কচ্ছপ নয়, সুন্দরবনের এই ঐতিহ্যবাহী কেন্দ্রে এবার আনা হচ্ছে একাধিক নতুন প্রজাতির বন্যপ্রাণী। তৈরি হতে চলা এই স্যাটেলাইট জু ঘিরে তুঙ্গে উৎসাহ।
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মিনি জু হওয়ার প্রস্তুতি চলছে ভগবতপুরে, কুমিরের পাশাপাশি সেখানে থাকবে অন্যপ্রাণী। সুন্দরবনের সপ্তমুখি নদীর তীরে পাথরপ্রতিমায় অবস্থিত এই ভাগবতপুর কুমির প্রকল্প। পশ্চিমবঙ্গের একমাত্র কুমির সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র। তাকে ঘিরে চলছে নতুন আয়োজন। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই প্রকল্পে কৃত্রিম হ্যাচারির মাধ্যমে নোনা জলের কুমির এবং বিরল প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপের সংরক্ষণ ও প্রজননের কাজ শুরু হয়। একসময় দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল এই প্রকল্প।