Last Updated:
Dukribala Devi: স্বাধীনতা আন্দোলনে অসীম সাহসের পরিচয় দিয়ে ইতিহাসে নাম খোদাই করেছেন বীরভূমের দুকড়িবালা দেবী। রডা কোম্পানির পিস্তল ও কার্তুজ খড়ের পালুইয়ে লুকিয়ে পুলিশি তল্লাশির মুখোমুখি হওয়া এই নারীই ছিলেন পরাধীন ভারতে অস্ত্র আইনে প্রথম সশ্রম কারাদণ্ডে দণ্ডিতা মহিলা। ফিরে দেখা নলহাটির সেই বীর বিপ্লবীর ইতিহাস।
বীরভূম, সৌভিক রায়: প্রত্যেক বছর দেশজুড়ে পালন করা হয় স্বাধীনতা দিবস। আজকে আমরা যে স্বাধীন দেশে বসবাস করছি সেই স্বাধীন দেশে পিছনে অবদান রয়েছে বহু বিপ্লবীদের। ঠিক তেমনই এই বীরভূম জেলাতেও রয়েছে একজন স্বাধীনতা সংগ্রামী। অনেকের কাছে এই নামটাও হয়ত অজানা। তাঁর নাম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারীবিপ্লবী দুকড়িবালা দেবী। ব্রিটিশ শাসনকালে দুকড়িবালা দেবীই অস্ত্র আইনে প্রথম সশ্রম কারাদণ্ডে দণ্ডিতা মহিলা। স্বাধীনতা সংগ্রামীদের কাছে যিনি একসময় পরিচিত ছিলেন ‘মাসিমা’ নামে। জানা যায় সময়টা ছিল তখন ১৮৮৭ সালের ২১ জুলাই। ঠিক সেই দিন বীরভূম জেলার নলহাটির ঝাউপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন দুকড়িবালা দেবী।