Last Updated:
Nadia News: ইচ্ছা এবং মনের জোর থাকলেই যে সবটা সম্ভব, তা হাতে কলমে করে দেখালেন কাশীনাথ বাবু৷ খাঁটি সর্ষের তেল বিক্রি করেই আদিবাসী শিশুদের ভবিষ্যৎ গড়ছেন কাশীনাথ বাবু৷
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ভেজালের বাজারে এখনও সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে খাঁটি ঘানি ভাঙা সর্ষের তেল বিক্রি করেন কাশীনাথ বিশ্বাস, যিনি এলাকায় ‘কাশী বাবু’ নামেই পরিচিত। বয়স প্রায় ৬০। পেশায় একজন ভ্রাম্যমাণ বিক্রেতা। প্রতিদিন সাইকেলে করে সর্ষের তেলের ড্রাম, সঙ্গে হলুদ ও জিরের গুঁড়ো নিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান। এই সামান্য উপার্জনই তার একমাত্র ভরসা। অথচ সেই আয়ের একটি বড় অংশ তিনি ব্যয় করেন আদিবাসী শিশুদের শিক্ষার জন্য।