প্রতিযোগিতা চলবে ১ আগস্ট থেকে ১৩ আগস্ট, ২০২৬ পর্যন্ত। ১৫ আগস্ট বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রথম স্থানাধিকারী পাবেন ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারী ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী ৭ হাজার টাকা। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করা হবে কনটেন্টের প্রকৃত (Organic) ভিউ-এর ভিত্তিতে। অর্থাৎ, যে কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছবে এবং সর্বাধিক প্রকৃত ভিউ অর্জন করবে, সেটিই মূল্যায়নে এগিয়ে থাকবে।