Last Updated:
কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ৷ আগামী ১ অক্টোবর ফের একবার মামলাটি হাইকোর্টে ওঠার কথা৷
পুলিশের সামনে সশরীরে হাজিরা না দিতে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ সেই মামলার শুনানি চলাকালীনই তৃণমূল সাংসদের উদ্দেশে কড়া মন্তব্য করল শীর্ষ আদালত৷ তৃণমূল সাংসদের উদ্দেশে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন৷ আর আপনি রাজনীতিতে নেমে ডিম ছোড়া হবে বলে ভয় পাচ্ছেন?’
