Last Updated:
Narendra Modi: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রাতরাশ বৈঠক শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং আগামী দিনের জাতীয় রাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত বহন করছে।
নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনের মধ্যেই এনডিএ-র নতুন সাংসদদের নিয়ে বিশেষ প্রাতঃরাশ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে সদ্য এনডিএ শিবিরে যোগ দেওয়া তৃণমূল ও শিবসেনা (ইউবিটি) বিদ্রোহী সাংসদদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দেন, “আপনাদের নিয়ে যা বলা হচ্ছে, বলতে দিন, চিন্তা করবেন না। কোনও দুশ্চিন্তার প্রয়োজন নেই, আমি আপনাদের সঙ্গে আছি।”
