একইভাবে সিনিয়র স্তরের কর্মীদের বেসিক পে, যা বর্তমান হিসেবে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে রয়েছে, তা অনায়াসেই ৭০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকার লেভেল পার করে যেতে পারে। বেসিক পে এতটা বৃদ্ধি পেলে তার সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে অন্যান্য ভাতায়, কারণ সমস্ত ভাতাই এই মূল বেতনের উপর ভিত্তি করে হিসাব করা হয়।