iPhone 17 Price Drop : শুরু হয়ে গেল ফ্লিপকার্ট ফ্রিডম সেল। ফ্লিপকার্ট প্লাস (Flipkart Plus), ব্ল্য়াক মেম্বার, (Black Members) ও Flipkart Axis Bank-এর কার্ড হোল্ডারদের জন্যই শুরু হয়ে গেল এই সেল। আজ এদের জন্য আগাম লাইভ হলেও আগামীকাল অর্থাৎ ৮ অগাস্ট খুলে দেওয়া হবে সবার জন্য। আপনিও যদি আইফোন কেনার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আইফোনে পাবেন বাম্পার অফার। যেখানে এক্সচেঞ্জ বোনাস, ব্যাঙ্ক অফার ছাড়াও বড় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আইফোন ১৬, আইফোন ১৭ ছাড়াও আইফোন এয়ার।
ফ্লিপকার্ট সেলে টপ ডিল
iPhone 17 : ফ্লিপকার্টের ফ্রিডম সেলে আপনি মডেল ৭৯,৯০০ টাকায় পাবেন। যার আসল দাম ৮২,৯০০ টাকা। রিপোর্ট বলছে, খুব শীঘ্রই অ্যাপল তাদের সব আইফোনের দাম বাড়াতে চলেছে। তাই এটাই কম দামে এই আইফোনের মডেল কেনার সেরা সময়। ফিচার ও স্পেসিফিকেশনের দিকে তাকালে এতে পাবেন ১২০ হার্টজের প্রো-মোশন ডিসপ্লে। A19 চিপ ছাড়াও ডুয়াল ক্যামেরা সেটআপ।
iPhone 16 : আপনি যদি আইফোনের আরও কমের অপশন খোঁজেন, তাহলে ফ্রিডম সেলে iPhone 16 হতে পারে আপনার সেরা পছন্দ। সেলে ৬১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। এর রিটেল প্রাইস এখন ৬৯,৯০০ টাকা চলছে। অ্যাপল ইনটেলিজেন্সের মতো প্রিমিয়াম ফিচার পাওয়া যাবে এই ফোনে। সঙ্গে রয়েছে দারুণ ক্যামেরার পাশাপাশি স্টাইলিস ডিজাইন।
iPhone Air: ফ্রিডম সেলের সুবিধা নিতে iPhone Air কিনতে পারেন আপনি। এটা অন্য় ফোনগুলির থেকে অনেক বেশি স্লিম অপশন। ফ্লিপকার্টে ১ লাখ টাকার কমে পাবেন এই ফোন। এই ফোনের রিটেল প্রাইস ১,১৯,৯০০ টাকা রেখেছে কোম্পানি। তবে সেলে এটি ৯৭,৯০০ টাকায় পাওয়া যাবে।
iPhone 17 Pro : আইফোনে যদি প্রো লেভেলের প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাহলে iPhone 17 Pro কিনতে পারেন আপনি। এই মডলের দাম আসলে ১,৩৪,৯০০ টাকা। তবে ফ্রিডম সেলে আপনি এই ফোন পেয়ে যাবেন ১,২২,৯০০ টাকায়।
বর্তমানে ফ্লিপকার্টের পাশাপাশি অ্য়ামাজনেও বড় সেল শুরু হয়েছে। এখানেও স্মার্টফোন, টিভি, ঘরে জিনিসপত্রে প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ ছাড়া পাওয়া যাবে। তাই কোনওকিছু কেনার আগে অন্য়ান্য অনলাইন প্লাটফর্ম থেকে এই দামগুলি যাচাই করে নেবেন।
আরও পড়ুন : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব