আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের প্রভাবে দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে দুর্যোগের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার প্রবল সম্ভাবনা।