Last Updated:
Census 2027: জনগণনা ২০২৭-কে সামনে রেখে নজিরবিহীন উদ্যোগ নিল নদিয়া জেলা প্রশাসন। কৃষ্ণনগর স্টেশনে নেমেই এবার সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে সরাসরি পৌঁছে যাওয়া যাবে মায়াপুরে। জনগণনা ও সেল্ফ এনিউমারেশন সংক্রান্ত পরিষেবা সহজ করতে জেলা শাসকের এই বিশেষ উদ্যোগে কারা সুবিধা পাবেন, কোথা থেকে গাড়ি মিলবে, কীভাবে পরিষেবা নেওয়া যাবে—জেনে নিন সমস্ত খুঁটিনাটি।
কৃষ্ণনগর, মৈনাক দেবনাথ: আসন্ন জনগণনা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল নদীয়া জেলা প্রশাসন। কৃষ্ণনগরের জেলা শাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হল ‘সেনসাস ফ্রি রাইড’ (Census Free Ride) পরিষেবা। জেলা প্রশাসনের নেওয়া এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে বিনামূল্যে পরিবহন সুবিধা দেওয়ার পাশাপাশি আসন্ন জনগণনা কার্যক্রম সম্পর্কে সঠিক ও ব্যাপক প্রচার চালানো।