Last Updated:
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এই নির্দেশিকা কার্যকর করা হবে৷ নতুন নির্দেশিকার পাশাপাশি বকেয়া আদায়ে প্রযুক্তির ব্যবহারের উপরে জোর দেওয়া হয়েছে৷
কোনও কারণে ইএমআই মিস হলেই বকেয়া ঋণ আদায়ের নামে ঋণগ্রহিতাদের হয়রানি কমাতে নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক৷ নতুন এই নির্দেশিকায় ব্যাঙ্ক এবং স্বীকৃত ঋণদানকারী সংস্থাগুলির জন্য আরও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ বকেয়া আদায়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার নিয়ম, রিকভারি এজেন্টদের আচরণ নিয়ে নির্দেশিকার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার করে বকেয়া আদায়ের উপরেও জোর দেওয়া হয়েছে৷
