Last Updated:
Fishing Boat Accident: মাঝ নদীতে লৌকার ওপর বজ্রপাত। তলিয়ে গেলেন মৎস্যজীবী নাজির মোল্লা। যদিও কোনওভাবে প্রাণ বাঁচল সঙ্গী দুই মৎস্যজীবীর। দীর্ঘক্ষণ তলিয়ে যাওয়া মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও স্থানীয় মৎস্যজীবীরা। ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ। আতঙ্কিত অন্য দুই মৎস্যজীবীও।
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: রায়চকে নৌকায় বাজ পড়ে নদীতে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর নাম নাজির মোল্লা(৩০), বাড়ি শিমুলবেড়িয়া। ঘটনায় নৌকায় থাকা আরও দুই মৎস্যজীবী বরাতজোরে বেঁচে যান। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি কয়েকদিন ধরে বৃষ্টি চলছে।
তার মধ্যে মাঝে মধ্যেই বজ্রপাত হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগগুলি হঠাৎ করেই আসছে। এরকম এক ঘটনার সম্মুখীন হন তাঁরা। নৌকায় বাজ পড়ার সঙ্গে সঙ্গেই ওই মৎস্যজীবী নদীতে পড়ে যান। এরপর থেকে খোঁজ নেই নাজিরের। নাজিরের খোঁজে নদীতে তল্লাশি চলছে। স্থানীয় মৎস্যজীবীরাও সহযোগিতা করছেন।
Location :
South Twenty Four Parganas,West Bengal
