Last Updated:
Business Idea: স্মৃতি বন্দি করতে আর শহরের দ্বারস্থ হতে হবে না। ছাতনার সুশান্ত দে মাত্র ৫০ টাকায় বানাচ্ছেন টেকসই ও নান্দনিক ফটো ফ্রেম। নিজে স্বনির্ভর হয়ে গ্রামেই কর্মসংস্থানের নতুন দরজা খুলেছেন এই উদ্যমী যুবক।
ছাতনা, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: এক টুকরো স্মৃতিকে যত্নে ধরে রাখার স্বপ্ন থেকেই শুরু। আর সেই স্বপ্নই আজ স্বনির্ভরতার পথ দেখাচ্ছে বাঁকুড়ার ছাতনার যুবক সুশান্ত দে-কে। কয়েক বছর আগেও এমন ফটো ফ্রেম তৈরি করতে মানুষকে ছুটতে হত দুর্গাপুরে। এখন সেই পরিষেবাই মিলছে ছাতনা বাজারে। মাত্র ১০ সেকেন্ডে তৈরি হয়ে যাচ্ছে পছন্দের ফটো ফ্রেম, তাও আবার মাত্র ৫০ টাকায়। আধুনিক ও নান্দনিক ডিজাইনের এই ফটো ফ্রেম ইতিমধ্যেই সাধারণ মানুষের নজর কেড়েছে।
ছোটবেলা থেকেই ফটো ফ্রেমের প্রতি আলাদা টান ছিল সুশান্তের। তাঁর বিশ্বাস, একটি ছবি শুধু কাগজ নয়, মানুষের জীবনের মূল্যবান স্মৃতিকে ধরে রাখে। সেই ভাবনা থেকেই তিনি তৈরি করেছেন বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফটো ফ্রেম। এর মধ্যে রয়েছে বিশেষ ম্যাজিক ফটো ফ্রেম, যা হাতের মুঠোয় ধরে রাখা যায় এবং বারবার পড়ে গেলেও সহজে ভাঙে না বলে দাবি তাঁর। পাশাপাশি তিনি ভেঙেছেন একটি প্রচলিত ধারণাও। সুশান্তের কথায়, অনেকেই ভাবতেন ছোট জায়গায় একই মানের ফটো ফ্রেমের দাম শহরের তুলনায় বেশি হবে। বাস্তবে তিনি শহরের সমমানের ফ্রেম প্রতিযোগিতামূলক দামেই বিক্রি করছেন।
Bankura,Bankura,West Bengal
Business Idea: ৫০ টাকায় ১০ সেকেন্ডে ‘ম্যাজিক ফটো ফ্রেম’! নয়া বিজনেস আইডিয়ায় বাজার কাঁপাচ্ছেন ছাতনার যুবক, ‘ট্রাই’ করতে পারেন আপনিও