Last Updated:
Jharkhand Students Protest: শনিবার ঝাড়খণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের আট সদস্যের একটি প্রতিনিধি দল ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। পাশাপাশি, ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে পড়ুয়া ও অন্যান্য সংশ্লিষ্টদের মতামত নেওয়ার জন্য একটি ইমেল আইডিও চালু করা হয়েছে৷
ঝাড়খণ্ড: JPSC-JSSC পরীক্ষায় অনিয়মের অভিযোগে এখনও আন্দোলনরত ঝাড়খণ্ডের পড়ুয়ারা৷ শনিবার ঝাড়খণ্ড সরকারের নিযুক্ত কমিটির সঙ্গে বৈঠক করলেন আন্দোলনরত ছাত্রদের একটি প্রতিনিধি দল। পড়ুয়াদের বিভিন্ন দাবি নিয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।
