Last Updated:
তরুণীকে বলা হয় পর্তুগালে তাঁকে ক্যাশিয়ারের চাকরি দেওয়া হবে৷ দিনে ৮ ঘণ্টা কাজ করতে হবে৷
মোটা মাইনের চাকরির আশায় পর্তুগালে গিয়ে মহাবিপদে পড়লেন ২৮ বছর বয়সি এক তরুণী৷ অভিযোগ, ১১ লক্ষ টাকার বিনিময়ে ওই তরুণীকে পর্তুগালে নিয়ে গিয়ে ভাল চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পুণের একটি সংস্থা৷ অভিযোগ, পর্তুগালে পৌঁছনোর পরই ওই তরুণীর পাসপোর্ট কেড়ে নিয়ে তাঁকে একটি বিয়ারের দোকানের মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়৷
