Last Updated:
Dharmendra Pradhan: ধর্মেন্দ্র প্রধান প্রশ্ন তোলেন, “আমি কি এমন কোনও কাজ করেছি, যার জন্য ওড়িশার মানুষ লজ্জিত হবেন?” তাঁর এই প্রশ্নের জবাবে উপস্থিত জনতা ‘না’ বলে সাড়া দেয়।
সম্বলপুর: NEET প্রশ্নপত্র ফাঁস বিতর্ককে ঘিরে দেশজুড়ে ছাত্রছাত্রীদের আন্দোলনের সময়কালে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল ‘Gen Z’-কে৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে এই প্রথম সর্বসমক্ষে এমন দাবি করলেন প্রবীণ বিজেপি নেতা তথা সম্বলপুরের সাংসদ ধর্মেন্দ্র প্রধান। ব্যাখ্যা করলেন, কেন তিনি সেই সময় ইস্তফা দিয়েছিলেন৷ পাশাপাশি, তিনি এ-ও জানান, তিনি নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গিয়ে তাঁর ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন৷
