Last Updated:
Bail By Black Magic: জামিনের জন্য ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতির ছবিতে ‘কালাজাদু’ করার অভিযোগ! বিলাসপুরের দেওরি গ্রামের শ্মশানে তন্ত্রসাধনা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে এক যুবক। বাকি তিন অভিযুক্ত পলাতক
বিলাসপুর: বিচারে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তন্ত্র সাধনার আশ্রয় ৪ যুবকের৷ অদ্ভুত ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলার সিপাট থানা এলাকার দেওরি গ্রামে৷ অভিযোগ শুক্রবার রাতে স্থানীয় শ্মশানে গিয়ে ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশ সিনহার ছবির সামনে ‘ব্ল্যাক ম্যাজিক (কালোজাদু)’ করার চেষ্টা করে ওই চারজন৷
