Last Updated:
দিঘা মোহনার বাজারে পর্যটকদের জন্য বরফ দিয়ে মাছ প্যাকিং করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে৷ ফলে সস্তায় ইলিশ পেয়ে কেনার লোভ সামলাতে পারেননি অনেকেই৷
পঙ্কজ দাশরথী, দিঘা: গত কয়েকদিনের ইলিশের আকাল কাটিয়ে অবশেষে হাসি ফুটল দিঘার মৎস্যজীবীদের মুখে। চলতি মরসুমে এই প্রথম দিঘা মোহনায় এক ধাক্কায় ট্রলার বোঝাই হয়ে নামল প্রায় ৩০ টন টাটকা ইলিশ।
