Last Updated:
Crime News: গাজিয়াবাদে নির্মীয়মাণ বিল্ডিংয়ে রিল শ্যুট করতে যাওয়া ১৭ বছরের কিশোর সামিরকে চোর সন্দেহে গুলি করার অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যু হয় কিশোরের; নিরাপত্তারক্ষী ও তাঁর সহযোগীদের আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
গাজিয়াবাদঃ চোর সন্দেহে ১৭ বছরের এক কিশোরকে গুলি করে খুন করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। শনিবার সাহিবাবাদ থানা এলাকার পার্শ্বনাথ বিল্ডিংয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরের নাম সামির। পরিবারের দাবি, বিল্ডিংয়ের ভিতরে রিল শ্যুট করতে গিয়েছিল সে। সেখানেই নিরাপত্তারক্ষীর গুলিতে প্রাণ হারায় কিশোর।
