Last Updated:
উত্তরপ্রদেশের BJP বিধায়ক জ্ঞান তিওয়ারির অভিযোগ, তাঁর জামাই প্রকাশ ত্রিবেদী ভুয়ো পরিচয়ে একাধিক মহিলাকে বিয়ে করে প্রতারণা করেছেন। এমনকী, প্রায় ২৫টি বিয়ের সঙ্গে তাঁর জড়িত থাকার দাবি করেছেন বিধায়ক।
উত্তরপ্রদেশ: প্রত্যেকবার নতুন নতুন নাম-ধাম৷ মিষ্টি কথায় মহিলাদের ভুলিয়ে একের পর এক বিয়ে! একটি, দুটি নয়, একেবারে ২৫ টি বিয়ে করেছেন যুবক৷ সেই ফাঁদে পড়লেন খোদ বিধায়কের কন্যাও৷ কোনও সিনেমার গল্প নয়, একেবারে বাস্তবেই নিজের জামাইয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি৷
