Last Updated:
Friendship Day: বন্ধুত্বের গান বললে বাংলা-হিন্দি মিলিয়ে কতগুলো গান আপনি গাইতে পারবেন? শোলে সিনেমার, ইয়ে দোস্তি হাম নেহি বা কেকে-র গাওয়া গান, ইয়ারো দোস্তি মনে পড়বে৷ আর বাংলায় কোন কোন গান আছে বলুন তো?
কলকাতা: বন্ধুত্ব মানে আপনার কাছে কী? বন্ধুত্বের কোনও বয়স হয় নাকি? স্কুল-কলেজ-অফিসের বন্ধু, ছোট বয়সের স্কুল-কলেজের বন্ধু থেকে অফিসের বন্ধু, বন্ধুত্বের কোনও ভাগ হয় না৷ সম বয়সী বন্ধু নাকি অসম বয়সী বন্ধু, যার সঙ্গে মনের কথা খুলে বলা যায়, সেই বন্ধু৷ আর বন্ধুরা এক জায়গায় হলে খুনসুটি-আড্ডা হয় জমজমাট৷ অনেকে হয়ত প্রশ্ন করতে পারেন যে বন্ধুত্বের জন্য আলাদা কোনও দিন কীসের প্রয়োজন? কিন্তু একটা দিন যদি বিশেষ মানুষদের জন্য থাকে, তাহল ক্ষতিই বা কীসের! এই ব্যস্ত সময়ের মধ্যে একটা দিন যদি শুধু বন্ধুর জন্য উসর্গ করা যায়, সেই দিনটা মনের আনন্দে কোনও সময়ের কোনও বাধা না মেনে প্রাণ খুলে আড্ডা দেওয়া যায়, তাহলে তো কথাই নেই! হোক না তা অনলাইন, ভিডিও কলে আড্ডা…সেই বন্ধুদের জন্য এবার বিশেষ গান বাঁধলেন শিল্পী মেখ্লা দাশগুপ্ত৷
