Last Updated:
Earthquake: দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে ভূকম্পন নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। তবে সোমবারের কলম্বিয়া ভূমিকম্পের বিষয়ে এখনও তথ্য পর্যালোচনা করছে USGS। আরও তথ্য হাতে আসার সঙ্গে সঙ্গে ভূমিকম্পের মাত্রা এবং কম্পনের তীব্রতা সংক্রান্ত তথ্য পরিবর্তিত হতে পারে।
বোগোটা: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা United States Geological Survey (USGS)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪। শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলাতেও।
