Last Updated:
Bangladesh News: শেখ হাসিনার প্রত্যর্পণ, তাঁর ভারতে অবস্থান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ কূটনীতিতে ফের নতুন করে তৎপরতা শুরু হয়েছে। তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক সেই প্রক্রিয়ায় কতটা ইতিবাচক ফল আনে, এখন সেটাই নজরে।
ঢাকা: ভারতে প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত। এরই মধ্যে সোমবার ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান৷ বৈঠকে তিনি দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি করার প্রয়োজনীয়তার বিষয়ে বিশেষ বার্তা দেন।
