Last Updated:
Iran Rules Out Talks With Trump: তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার মধ্যেই এই ঘোষণা। ইরান এখনও মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনা করতে অস্বীকার করে চলেছে।
তেহরান: পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টায় বড় ধাক্কা দিয়ে ইরান সোমবার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ভবিষ্যতে আর কোনও আলোচনা করবে না তারা। ইরানি সংবাদমাধ্যম এবং সংসদের স্পিকার গালিবাফের (Ghalibaf) এক উপদেষ্টার পোস্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ ২০ জানুয়ারি, ২০২৯-এ শেষ না হওয়া পর্যন্ত ইরান অপেক্ষা করবে।
