Last Updated:
Bangladesh News: শেখ হাসিনা নিয়ে টানাপড়েনের পরিস্থিতিতে R&AW প্রধান পরাগ জৈনের ঢাকা সফর এবং বাংলাদেশের DGFI প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর সঙ্গে সম্ভাব্য বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ঢাকা: ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের আবহেই ঢাকায় পৌঁছেছে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা ও গোয়েন্দা প্রতিনিধিদল। চার সদস্যের এই প্রতিনিধিদলে রয়েছেন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (R&AW)-এর সেক্রেটারি পরাগ জৈন। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. একেএম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তিনি।
