Last Updated:
Colombia Earthquake: একটি হাসপাতালেরও একাংশ ভেঙে পড়ে। হাসপাতালের যে অংশে শিশুদের চিকিৎসার ব্যবস্থা ছিল, সেখানেও ধস নামে। বেশ কয়েকজন রোগী আটকে পড়েন। নিরাপত্তার কারণে প্রায় ৬০০ জনকে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়।
কলম্বিয়া: শক্তিশালী ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। সোমবারের ৭.৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৩। আহত ৯০০-রও বেশি মানুষ। এখনও ৩ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে।
