Last Updated:
হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে আমেরিকার দখলে। বুধবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ওই জলপথ ঘিরে ইস্পাতের দেওয়াল গড়ে তুলেছে মার্কিন নৌবাহিনী। কোনওভাবেই তা ভেদ করতে পারবে না ইরান। নিজের সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘আল্লার গৌরব হোক’।
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন যে, হরমুজ প্রণালীর ওপর আমেরিকার “সম্পূর্ণ নিয়ন্ত্রণ” রয়েছে। তিনি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ ওয়াশিংটন ধরে রাখবে বলে তিনি মনে করেন।
