Last Updated:
তুরস্ক থেকে অন্য একটি ছোট সেনা বিমান সি-৩২এ-তে চেপে ব্রিটেনের উদ্দেশে রওনা দেন। কিন্তু কেন তিনি ওই বিমানে গেলেন? ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করেছিলেন যে, ইরান হামলা চালাতে পারে। তাই নিরাপত্তার ঝুঁকি থাকার কারণেই গোপনে তুরস্ক ছাড়তে হয়েছিল ট্রাম্পকে।
ওয়াশিংটন: আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, গত মাসে তুরস্ক সফরে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপদ বুঝে খাবারের গাড়িতে লুকোতে হয় তাঁকে। শেষপর্যন্ত বায়ুসেনার অন্য একটি বিমানে চেপে ছাড়তে হয় তুরস্ক। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনের অনুযায়ী, গত মাসে তুরস্ক সফরের সময় এয়ার ফোর্স ওয়ানকে লক্ষ্য করে কাঁধ থেকে নিক্ষেপযোগ্য মিসাইল হামলার হুমকি পাওয়ার পর মার্কিন সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি ছোট সরকারি বিমানে সরিয়ে নিয়েছিল।
