Last Updated:
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে মা ও ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ১৭ বছরের ভারতীয় বংশোদ্ভূত কিশোর অর্জুন অরবিন্দের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, ঘটনার আগে পরিবারকে হত্যার ‘কল্পনা’ নিয়ে ইন্টারনেট ও ChatGPT-তে সার্চ করেছিল সে। মায়ের গাড়ি নিয়ে পালানোর পর ওয়েল্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের অ্যাক্টনে নিজের মা ও ছোট ভাইকে খুনের অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত ১৭ বছরের এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোরের নাম অর্জুন অরবিন্দ। সে অ্যাক্টন-বক্সবোরো রিজিওনাল হাই স্কুলের পড়ুয়া। মঙ্গলবার রাতে শুরু হওয়া তল্লাশির পর বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
