অফলাইনের পাশাপাশি আগামী দিনে অনলাইন আবেদনের প্রক্রিয়াও শুরু করা হবে দ্রুত। এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বৎ মুখোপাধ্যায়। তাঁর কথায়, “আমরা চাই না, কোনও বহিরাগত এই পরিষেবা পাক। অনেক বাংলাদেশের মানুষ আমাদের এখানে এসে আধার কার্ড পেয়েছেন, কিন্তু তারা আসলে বাংলাদেশের নাগরিক। এমন কেউ যাতে না ঢুকে পরে, সেই জন্যই ফিল্ড ভেরিফিকেশন করা হবে। আমাদের করের টাকায় অন্য দেশের কেউ চিকিৎসা পাবেন না।