*জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন নেওয়া শুরু হয়েছিল। অনলাইনের পাশাপাশি অফলাইনেও ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা ছিল। ফলে বহু মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেন। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১ কোটি ৭০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ হয়েছে দীর্ঘ সময় ধরে। আবেদনকারীর বয়স, আয়, চাকরি-সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এরপর কারা প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট দফতরের তরফে। তবে যারা আগে একবার টাকা পেয়েছেন, তারা যে সকলেই এই মাসে টাকা পাবেন, এমন হওয়ার সম্ভাবনা নেই।