এমন সাহসী দৃশ্যে অভিনয় করতেন তিনি যে বাবা-মাও মেনে নেননি ছেলেকে৷ অভিনেতা বলেন, “আমার ছবি ‘শর্মিলি’। ছবিটিতে রাখির সঙ্গে একটি ধর্ষণের দৃশ্য ছিল। আমি যখন আমার বাবা-মাকে নিয়ে ছবিটি দেখতে যাই, ধর্ষণের দৃশ্যটি দেখার পর আমার বাবা-মা সিনেমা হল থেকে বেরিয়ে যান এবং আমাকে বাড়ি থেকে বের করে দেন। রাখি যখন আমার মায়ের কাছে আমার অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেন, তখন আমার মা ধর্ষণের দৃশ্যটির জন্য অভিনেত্রীর কাছে ক্ষমা চান। সময় যতই বদলে যাক না কেন, বাবা-মা তো বাবা-মা-ই, তাদের নিজস্ব চিন্তাভাবনা থাকে।”