শ্বেতা সুশান্তের তৎকালীন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন যে দিশার মৃত্যুর পর সুশান্ত খুব বিচলিত হয়ে পড়েছিলেন। তার মতে, সুশান্ত বারবার বলছিলেন, “ওই লোকগুলোও ওকে ছাড়বে না।” শ্বেতা আরও ইঙ্গিত দেন যে সুশান্তের কাছে হয়তো এমন কোনও তথ্য ছিল যা তিনি প্রকাশ করতে যাচ্ছিলেন। তবে, সুশান্ত “ওই লোকগুলো” বলে বলিউডকে বোঝাচ্ছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে শ্বেতা স্পষ্টভাবে জানান যে তিনি তা জানেন না। উল্লেখ্য, সিবিআই তদন্তে সুশান্ত এবং দিশা সালিয়ানের মৃত্যুর মধ্যে কোনও অপরাধমূলক যোগসূত্র বা ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি।