উপহার হোক বা সঞ্চয়, সোনা ও রুপো হল বঙ্গ জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই রোজ এই দুই মূল্যবান ধাতুর দামে চোখ থাকে সকলের। ১৯ আগস্ট ২০২৬ সোনার দামে সামান্য বৃদ্ধি পেয়েছে। পরিবর্তন হয়েছে রুপোর দামেও। আজ যদি আপনারা সোনার বা রুপোর গয়না কিনতে চান, তবে কত টাকা খসবে পকেট থেকে ?

২৪ ক্যারেট সোনার দাম: খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত বিনিয়োগকারীরা কেনেন আর না হলে কেনেন সোনার ব্যবসায়ীরা। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১৫ হাজার ৫৮৮ টাকা।

২২ ক্যারেট সোনার দাম – আজ গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম হয়েছে ১৪ হাজার ৮১০ টাকা।

কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১৪ হাজার ১৮৫ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম -আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১২ হাজার ১৬০ টাকা।

রুপোর দাম – আজ প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ১৯৪ টাকা।

যে বিষয়টি মাথায় রাখবেন -এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।

মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ।

সম্প্রতি বিশ্বখ্যাত মার্কেট এক্সপার্ট তথা ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ (Rich Dad Poor Dad) বইয়ের লেখক রবার্ট কিওসাকির (Robert Kiyosaki) বক্তব্যের পরই নতুন করে সোনা-রুপোয় বিনিয়োগের বিষয়ে ভাবতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রে ঋণের পরিমাণ বৃদ্ধির পরই এই আশা দেখছেন অনেক ইনভেস্টাররা। সম্প্রতি সোনার দাম ১০,০০০ ডলার হবে বলে মন্তব্য করেছেন রবার্ট কিওসাকি। পাশাপাশি রুপোর দামও ২০০ ডলার ছুঁতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। বিনিয়োগকারীদের জন্য সোনার থেকে এখন রুপোকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
Published at : 19 Aug 2026 07:48 PM (IST)