Last Updated:
Nursery Business: বর্ষার আগমন ঘটতেই পূর্বস্থলীর নার্সারি প্রাঙ্গণে শুরু হয়েছে নতুন কর্মচাঞ্চল্য। দেশি-বিদেশি নানাবিধ ফল, ফুল ও বিরল প্রজাতির গাছের খোঁজে রাজ্য তো বটেই, অন্যান্য স্থান থেকেও ছুটে আসছেন বৃক্ষপ্রেমীরা। অনলাইন অর্ডারের সুবাদে এই শিল্পের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশজুড়ে, যা স্থানীয় অর্থনীতিকে যোগাচ্ছ নতুন মাত্রা।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নার্সারি শিল্প এখন শুধু বাংলায় নয়, গোটা দেশেই তৈরি করেছে আলাদা পরিচিতি। রাজ্যের গণ্ডি পেরিয়ে পূর্বস্থলীর চারা গাছ নিয়মিত পাড়ি দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। অনলাইন মাধ্যমেও বিক্রি হচ্ছে নানা ধরনের গাছের চারা। দূর-দূরান্ত থেকে ক্রেতারাও ছুটে আসছেন এই নার্সারিগুলিতে। পূর্বস্থলী এলাকার একটা বড় অংশের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন এই শিল্পের সঙ্গে। দেশি গাছের পাশাপাশি এখানে মিলছে নানা ধরনের বিদেশি ও বিরল প্রজাতির গাছও। ফলে গাছপ্রেমীদের কাছে পূর্বস্থলী এখন কার্যত এক পরিচিত ঠিকানা।