Last Updated:
Goat Farming Tips: বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ছাগলের মড়ক ঠেকাবেন কীভাবে? খাবার থেকে শুরু করে ঘর পরিষ্কারের মেগা ফর্মুলা দিলেন বাসিরহাটের আকিপুরের অভিজ্ঞ ছাগল চাষি জালালউদ্দিন নূর।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্য: বর্ষায় ছাগল পালনে বাড়তি সতর্কতা, কী বলছেন অভিজ্ঞ ছাগল চাষি। বর্ষাকালে ছাগল পালনে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। অতিরিক্ত আর্দ্রতা, জল জমে থাকা এবং স্যাঁতসেঁতে পরিবেশের কারণে এই সময়ে ছাগলের নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ছাগলের থাকার জায়গা, খাবার ও স্বাস্থ্য নিয়ে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ ছাগল চাষিরা।