Food Safety Rules : এবার খোলা খাবার তেলে নিষেধাজ্ঞা জারি। প্যাকেটজাত রান্নার তেলের পরিবর্তে খোলা খুচরো তেল বিক্রি করলে কড়া ব্যবস্থা নেবে সরকার। রাজ্যে ভেজাল তেলের কারবার রুখতে এই নির্দেশিকা জারি করল FDA ।
কোন সরকার নিল এই নিয়ে কড়া ব্যবস্থা
সম্প্রতি মহারাষ্ট্রের ফুড অ্য়ান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে। রাজ্য়ের FDA প্রধান তুকারাম মুন্ডে বলেছেন, কেউ যদি এবার থেকে প্যাকেট ছাড়া খাবার তেল বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। সংবাদ সম্মেলনে তুকারাম জানান, রাজ্যের ‘সেফ ফুড, সেভ মহারাষ্ট্র’ অভিযানের অংশ হিসাবে এই ঘোষণা করা হয়েছে।
এর আগে মহারাষ্ট্রের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, দুধের প্রোডাক্টের প্লান্টে অভিযান চালায় FDA । স্কুলের খাবারে কী দেওয়া হচ্ছে সেই বিষয়ে নজরদারি বাড়ায় সংস্থা। রাজ্য়ের খাবারের গুণগত মান ও ভেজাল এড়াতেই এই ব্য়বস্থা নিয়েছে মহারাষ্ট্রের প্রশাসন। তুকারামের মতে, বর্তমানে মহারাষ্ট্রের প্রত্যেকটি পরিবার খাবার তেল ব্যবহার নিত্যদিনের কাজ। তাই এই তেলে কোনও ধরনের ভেজাল দেখা দিলে পুরো পরিবার ভুগবে। বিশেষ করে সরষের তেলে ভেজালের ওপর বেশি জোর দিয়েছে FDA চিফ।
কী সাজা হতে পারে ?
কেউ খাবারের তেলে ভোজাল মেশালে বা প্যাকেট ছাড়া খুচরো তেল বিক্রি করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। এই ধরনের কাজ করলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অপরাধীর। পাশাপাশি ৩ বছর পর্যন্ত কারাবাসের সাজা হবে ওই ব্যক্তির।
গত ৭ অগাস্ট মালাডের ব্লিঙ্কইটের স্টোরে অভিযান চালায় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর গ্রেটার মুম্বই ডিপার্টমেন্ট। যেখানে ফল, সবজির ওপর আরশোলা ঘুরে বেড়াতে দেখেন আধিকারিকরা। অস্বাস্থ্যকর পরিবেশে পড়েছিল খাবার পণ্য। মরচে পড়া র্যাকে রাখা ছিল খাবার আইটেম। অনেক জায়গায় মাটিতে পড়েছিল প্রোডাক্ট। কোল্ড স্টোরেজে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ছিল যথেষ্ট। প্রোডাক্টের মেয়াদ দেখে রাখা হয়নি জিনিসগুলি। যার অর্থ ‘ফার্স্ট এক্সপায়ার্ড-ফার্স্ট আউট'(FEFO) নীতি মানা হচ্ছিল না স্টোরে। কোনও পণ্য়ে লিক বেরোলে সেগুলির জন্যও আলাদা কোনও ফুড পলিসি মানা হয়নি।
কোন বিষয়গুলি সবথেকে বেশি চোখে পড়ে
আধিকারিকরা জানিয়েছেন,খাবার রাখার জায়গায় পোকামাকড় ও ইঁদুর দমনের কার্যকর ব্যবস্থার অভাব ছিল। পাশাপাশি ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনায় স্পষ্ট ত্রুটি চোখ পড়ছিল। যারা এই খাবার রক্ষণাবেক্ষণের কাজে রয়েছেন, তাদের মেডিক্যাল চেক আপ ও পর্যাপ্ত পার্সোনাল হাইজিনের অভাব রয়েছে স্টোরে। অনেক ক্ষেত্রে খাবারের আইটেমগুলি যথাযথভাবে রাখা হয়নি। যার জন্য রোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে FDA ।
Bigmint India Ferrous Week 2026: শিল্পের অগ্রগতির লক্ষ্যে JW Marriott-এ শুরু হয়েছে ‘বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬