Last Updated:
Rakhi Market: রাখিবন্ধনের আগে রানাঘাটের বাজারে রাজনীতির বড় চমক! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পদ্ম ফুল আঁকা রাখির আকাশছোঁয়া চাহিদা। দেশ ছাড়িয়ে নেপাল-ভুটানেও পাড়ি দিচ্ছে রানাঘাটের তৈরি হস্তশিল্প।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: রাজ্যে রাজনৈতিক পালাবদলের হাওয়ায় এবার উৎসবের মরশুমেও মিলছে ভিন্ন আমেজ। সামনেই রাখিবন্ধন উৎসব, আর তাকে কেন্দ্র করে রানাঘাটের কারিগর ও ব্যবসায়ীদের ব্যস্ততা এখন তুঙ্গে। তবে এ বছরের বাজারে সবথেকে বড় চমক— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং বিজেপি দলের প্রতীক ‘পদ্ম ফুল’ আঁকা রাখি। স্থানীয় বাজার থেকে শুরু করে ভিন রাজ্যেও এখন এই রাখির আকাশছোঁয়া চাহিদা।