পাশাপাশি, যাঁরা আয়ুষ্মানের আওতায় আসছেন না, তাঁদের জন্য প্রায় ৮০ লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার কার্ডও দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দফতরের কর্তাদের মতে, নতুন এই এসওপির উদ্দেশ্য একটাই— একই রোগীর ক্ষেত্রে কোন পরিস্থিতিতে কোন প্রকল্পে চিকিৎসা হবে, তা নিয়ে হাসপাতালগুলির বিভ্রান্তি দূর করা এবং প্রকৃত সুবিধা প্রাপক যাতে নির্ধারিত প্রকল্পের সুবিধাই পান, তা নিশ্চিত করা।