আমদাবাদ: একজন বিশ্বক্রিকেটের শ্রেষ্ঠ ব্যাটারদের অন্যতম। আর একজন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ফাস্টবোলার। বাইশ গজে দুজন মুখোমুখি হওয়া মানেই ধুন্ধুমার লড়াই প্রত্যাশিত।
বিরাট কোহলি ও কাগিসো রাবাডা। আইপিএলে একজন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাণভোমরা। অন্যজন গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণের অন্যতম সেরা মুখ।
অথচ, দক্ষিণ আফ্রিকার পেসারকে কি না এক ওভারে টানা পাঁচ চার মারলেন কোহলি! গড়লেন নজির। বৃহস্পতিবার আরসিবি ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। রাবাডার প্রথম বলটি শর্ট ছিল। মিড উইকেটের ওপর দিয়ে বাউন্ডারি মারেন কোহলি। পরের চার বলে আরও চার বাউন্ডারি। ক্রিস গেল, শেন ওয়াটসনের রেকর্ড স্পর্শ করলেন কোহলি। আরসিবি-র জার্সিতে ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার ঈশ্বর পাণ্ডের এক ওভারে পাঁচটি বাউন্ডারি মারেন গেল। ২০১৬ সালের আইপিএলে রাইজিং পুণে সুপারজায়ান্টের থিসারা পেরেরাকে টানা পাঁচ চার মেরেছিলেন ওয়াটসন। আরসিবির ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসাবে প্রতিপক্ষের কোনও বোলারকে টানা পাঁচ বাউন্ডারি মারার নজির গড়লেন কোহলি।
প্রথম ১০ বলে ২৮ রান করেন কোহলি। যা তাঁর টি-২০ কেরিয়ারে যুগ্মভাবে দ্রুততম। এর আগে গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও ১০ বলে ২৮ রান করেছিলেন কোহলি।
আরও পড়ুন: আমার হৃদয়ের সঙ্গী… রোহিতের জন্মদিনে মন জিতে নিল স্ত্রী রীতিকার আবেগঘন পোস্ট
তবে শেষ হাসি হাসেন রাবাডাই। তাঁর বলে এগিয়ে এসে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে বসেন কোহলি। রশিদ খান ক্যাচ ধরতেই উল্লাস দক্ষিণ আফ্রিকার পেসারের। ১৩ বলে ২৮ রান করে ফেরেন কোহলি। এ নিয়ে টি-২০ ক্রিকেটে পাঁচবার কোহলির উইকেট নিলেন রাবাডা।
Innings Break!
A combined bowling effort from the Titans restricts #RCB to 155 ⚡️
Chase on the other side
Updates ▶️ https://t.co/I5Hg8ybefh#TATAIPL | #KhelBindaas | #GTvRCB pic.twitter.com/i3QCnAK5VR
— IndianPremierLeague (@IPL) April 30, 2026
তবে শুরুতে কোহলির ঝড়ের পরেও বড় রান তুলতে পারল না গতবারের চ্যাম্পিয়নরা। এদিন গুজরাত টাইটান্সকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে কোহলিদের। তবে প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১৫৫ রানে অল আউট হয়ে গেল আরসিবি। কোহলি ছাড়া রান পেয়েছেন দেবদত্ত পাড়িক্কল (২৪ বলে ৪০)।