Last Updated:
দেব-শুভশ্রী একসময় একসঙ্গে চুটিয়ে ছবি করেছেন৷ একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন৷ তারপর অনেকগুলো দিন এই জুটি ছিল আলাদা৷ এবার আবার দর্শকদের মন ভরাতে আসছেন তাঁরা৷
কলকাতা : দেব শুভশ্রী হিট জুটি৷ তাঁরা যখনই একসঙ্গে এসেছে, তখনই পর্দায় ম্যাজিক তৈরি হয়েছে৷ চ্যালেঞ্জ, রোমিও, খোকাবাবু, পরাণ যায় জ্বলিয়ে রের মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের৷ এবার আবার তাঁদের করিশ্মা দেখার জন্য তৈরি থাকুন৷ এই পুজোতে আসছে Desu7, অর্থাৎ দেব-শুভশ্রীর সপ্তম ছবি৷ যার শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই৷ ছবি নিয়ে তাঁদের ভক্তদের মধ্যে তৈরি হচ্ছে উত্তেজনা৷ আর সেই মতো তাঁদের উৎসাহ দিচ্ছেন বাংলার দুই মেগা স্টার! ছবি শেষ হতে দিলেন বড় চমক!
