২০২৪ সালে জুম-কে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান তাঁদের বন্ধুত্ব নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “আমরা ডাল-ভাতের মতো, আমাদের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য আছে, আমরা একে অপরকে পুরোপুরি বুঝি, এবং লোকে কী ভাবছে বা কী বলছে তা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমি এসবের মধ্যে জড়াই না। আমি লোকেদের কাছে আমার সম্পর্ক ব্যাখ্যা করতে পারব না, কিন্তু আমরা দু’জনেই একে অপরকে বুঝি, এবং সেটাই আমার জন্য যথেষ্ট।”