Last Updated:
রংপুরের পুলিশ কমিশনার মহম্মদ আব্দুল মাবুদ জানিয়েছেন, গণপতি চক্রবর্তীর বাড়ির কাছেই সম্পর্কে খুড়তুতো এই দুই ভাই থাকত৷
মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই বাংলাদেশের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীকে সপরিবারে খুন করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ৷ এই ঘটনায় দুই সন্দেহভাজনকে আটকও করা হয়েছে৷ রংপুর পুলিশের দাবি, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস নামে সম্পর্কে দুই ভাই মিলেই গণপতি চক্রবর্তী এবং তাঁর স্ত্রী, কন্যা ও পুত্রকে খুন করেছে৷ তদন্তকারীদের দাবি, বাড়িতে ঢুকে মাদক সেবনের প্রতিবাদ করাতেই স্ত্রী, কন্যা, পুত্র সহ অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীকে খুন করা হয়৷
