Last Updated:
বাকি চারটি ছবির সুস্পষ্ট রূপরেখা থাকলেও, শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘হাবুল’-এ শেষ পর্যন্ত কার মুখ দেখা যাবে? খুব শীঘ্রই ফ্লোরে যেতে চলা এই ছবির মেগা কাস্টিং রিভিল নিয়ে এখন কাউন্টডাউন শুরু।
কলকাতা: টলিউডে একসঙ্গে পাঁচটি ছবির মেগা পোস্টার লঞ্চ করল প্রযোজনা সংস্থা Ample Dream Developers। প্রযোজক ডঃ অমিত কুমার সিনহার উদ্যোগে কলকাতার NX ELIT-এর জমকালো মঞ্চে বাংলা সিনেমার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। তবে পুরো সন্ধ্যার সবচেয়ে বড় আকর্ষণ ও রহস্য তৈরি হলো ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসন্ন ছবি ‘হাবুল’ (Habul)-এর কাস্টিং ঘিরে।
