যাঁদের নাম উঠে আসছে, তারা হলেন, অভিনেত্রী মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, ভরত কল, সায়ক চক্রবর্তী, ঝিলম গুপ্ত, দুর্নিবার, তাপস পালের কন্যা সোহিনী পাল। খেলার মাঠের একজন ফুটবলার ও নামী একজন শেফকেও আনা হতে পারে। মিস ইউনিভার্স ইন্ডিয়ার রানার্স আপ অঙ্কিতা সিংয়ের নামও জোর চর্চায় রয়েছে। নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। অভিনেতা জীতু কমল এবং বনি সেনগুপ্ত মাঝপথে শোয়ে ঢুকে চমক দিতে পারেন। অতীতে বিগ বসের ঘরে থাকা সুদীপ্তা চক্রবর্তীর নামও শোনা যাচ্ছে। চর্চায় রয়েছেন আলেকজান্দ্রা টেলরও।