দেব লিখেছেন, যখন আমি প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনার এই বড় পদক্ষেপটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমার চারপাশে অনেক অনিশ্চয়তা ছিল। এমন এক সময়ে—যখন দুর্গাপূজার সময় আমার কোনো সিনেমা মুক্তি দেওয়ার অনুমতিও মিলছিল না—তখন তুমি আমার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সিনেমার চিত্রনাট্য বা নাম—কোনো কিছুই না জেনে, এমনকি শেষ পর্যন্ত ছবিটি কেমন হবে তা না জেনেই তুমি ‘DeSu7’-এর জন্য সম্মতি দিয়েছিলেন। এই যাত্রাপথে তোমাকে কাছ থেকে দেখাটাও ছিল এক বিশেষ অভিজ্ঞতা। তোমাকে আমি অনেক দিন ধরেই চিনি, কিন্তু এই সিনেমাটি আমাকে উপলব্ধি করিয়েছে যে একজন অভিনেতা হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবেও তুমি কতটা পরিণত হয়েছেন; পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে কী চমৎকার ভারসাম্য বজায় রেখে চলেছেন।