Last Updated:
তাঁর দাবি, মোট ৭৯ হাজার টাকা বকেয়া ছিল। সেই টাকা চাওয়ার জন্য গত ২৪ অগাস্ট অভিনেতার বাড়িতে গেলে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পরে বকেয়া টাকা দেওয়া হবে না বলে জানানো হয় বলে অভিযোগ।
কলকাতা: অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধর, হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগে মামলা রুজু করল বেহালা থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
