Last Updated:
তাঁর আইনজীবী হাইকোর্টকে আশ্বস্ত করেছিলেন যে, ২০ অগাস্টের আগেই সৌরিন নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি।
ভুবনেশ্বর: গায়ক সৌরিন ভাটের জন্য সমস্যা আরও বাড়ল, কারণ যৌন হয়রানির একটি মামলায় নিম্ন আদালতে হাজির হওয়ার আদেশ বারবার অমান্য করায় ওড়িশা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার জারি করেছেন৷ তাঁর উপর থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রত্যাহার করার পাশাপাশি, তিনি যাতে আদালতে হাজির হন তা নিশ্চিত করতে হাইকোর্ট নিম্ন আদালতকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
