এর বদলে কাঠমান্ডু থেকে ডুপচেশ্বর হয়ে নতুন বিকল্প পথে গোসাইকুণ্ডা পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত পথটি হল—কাঠমান্ডু থেকে ডুপচেশ্বর, সিসিপু, তালু, ফেদি হয়ে ৪,৬৭৫ মিটার উচ্চতার সূর্যকুণ্ড পাস পেরিয়ে ৪,৩৮০ মিটার উচ্চতায় অবস্থিত গোসাইকুণ্ডা। এই রুট ব্যবহার করে দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।