রিয়াধ: যাত্রীভর্তি বিমান হাইজ্যাকের খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল। পরে জানা গিয়েছিল, মাঝ আকাশে মারামারিতে জড়িয়ে পড়েন দুই পাইলট। যত সময় এগোচ্ছে, FlyDubai সংস্থার বিমান নিয়ে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে, 9/11-এর ধাঁচে হামলার ছক ছিল এক পাইলটের। তাঁকে আটকাতে ঝাঁপিয়ে পড়েন অন্য পাইলট। রক্তারক্তি কাণ্ড ঘটে যায় মাঝ আকাশে। শেষ পর্যন্ত যাত্রীরাই বিমানটিকে মাটিতে অবতরণ করান। (FlyDubai Plane Hijack Fears)
বুধবার সংযুক্ত আরব আমিরশাহির দুবাই থেকে ইজ়রায়েলের তেল আভিভ যাচ্ছিল FlyDubai Boeing 737 Max 8 বিমানটি। প্রায় ১৮০ জন যাত্রী সওয়ার ছিলেন বিমানে। সেই সময় হঠাৎই ককপিট থেকে জরুরি সঙ্কেত পৌঁছয় এয়ার ট্রাফিক কন্ট্রোলসে। বিমান হাইজ্যাকের বার্তা যায়। এমতাবস্থায় যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু তার পরই বার্তা আসে, বিমান হাইজ্যাক করেনি কেউ। বরং দুই পাইলট ককপিটে মারপিট করছিলেন। তাতেই ইমার্জেন্সি বোতামে হাত পড়ে বার্তা চলে যায়। (FlyDubai Pilot 9/11 Plan)
৩৪০০০ ফুট উচ্চতা থেকে আচমকা বিমানটি শোঁ শোঁ করে নীচে নামতে শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মাত্র দু’মিনিটের মধ্যে বিমানটি প্রায় ১৮০০০ ফুট নীচে নেমে যায় বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে বিমানটি। নিরাপদে বিমান থেকে নামানো হয় যাত্রীদের। মাঝ আকাশে নাটকীয় ঘটনায় রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যাত্রীরা। এর পরই ধীরে ধীরে ঘটনাক্রম স্পষ্ট হতে শুরু করে।
🚨 BREAKING: Flydubai flight makes emergency landing in Tabuk after pilots reportedly fought in the cockpit mid-air.
The plane briefly transmitted squawk 7500 before reverting to 7700; all passengers are safe.#Flydubai #ولي__العهد #Dubai #プロセカ6周年 pic.twitter.com/PNSITxfiN7
— Eyes on the Globe (@eyes_globe) September 30, 2026
আরও পড়ুন: মমতার হাত ছেড়ে NCPI-তে সুদীপ, কুণালের সঙ্গে সাংবাদিক বৈঠক স্ত্রী নয়নার, বললেন…
ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে এক পাইলটকে রক্তাক্ত অবস্থায় দেখা গিয়েছে। জানা গিয়েছে, ধস্তাধস্তির সময় কো-পাইলট ছুরি দিয়ে কোপান তাঁকে। আমেরিকায় 9/11 হামলার ধাঁচে যাত্রীভর্তি বিমান নিয়ে আত্মঘাতী হতে চাইছিলেন অভিযুক্ত। বাধা দিতে গেলে অন্য পাইলটকে কোপান তিনি।
বিমানে সওয়ার এক ইজ়রায়েলি নাগরিক Channel 12-এ বলেন, “এক পাইলট অন্য জনকে কোপান। 9/11 করতে চাইছিলেন উনি।” আর এক যাত্রী বলেন, “হাইজ্যাক করার চেষ্টা চলছিল। ওই জঙ্গিকে কাবু করতে উঠে যাই আমরা।” I24 News-এ তৃতীয় এক যাত্রী বলেন, “মাঝ আকাশে জঙ্গি হামলা হচ্ছিল যেন। হয় আমাদের নিয়ে ভেঙে পড়ল বিমান। নয়ত মেরে ফেলত আমাদের।” আর এক যাত্রী বলেন, “আমি যা বুঝছি তা হল, পাইলট আমাদের নিয়ে আত্মঘাতী হতে চাইছিলেন।”
‘জেরুসালেম পোস্ট’ জানিয়েছে, যে পাইলটের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে, তিনি আসলে ওমানের নাগরিক বলে জানা যাচ্ছে। বিমানযাত্রীরা জানিয়েছেন, বিমান আছড়ে ফেলার চেষ্টা হচ্ছে বুঝে বিমানকর্মী এবং যাত্রীরা ককপিটে ছুটে যান। অভিযুক্তকে কাবু করে ফেলেন তাঁরা। রক্তে ভেসে যাচ্ছিল ককপিট। সেই অবস্থায় “বিমান সামলাতে হবে” বলে চিৎকার করে ওঠেন এক যাত্রী। তাতে বিমানের পিছনের আসন থেকে এগিয়ে আসেন দু’জন। তাঁরা পেশায় পাইলট, বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল তাঁদের। তাঁরাই শেষ পর্যন্ত বিমানটিকে মাটিতে নামান। তবে বিমানটির লেজের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
ভয়ঙ্কর ওই অভিজ্ঞতা থেকে বেঁচে ফেরার পর আন্নদে কেঁদে ফেলেন যাত্রীদের অনেকেই। মাটি ছোঁয়ার পর উদযাপনও করতে দেখা যায় তাঁদের। ইজ়রায়েলি নিরাপত্তা সংস্থা Shin Bet এবং গুপ্তর সংস্থা Mossad এই গোটা ঘটনার পিছনে নাশকতার ছকই দেখছে। FlyDubai স্বল্প খরচে বিমান পরিষেবা প্রদান করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। নেতানিয়াহু জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নাগরিকদের দেশে ফেরাতে বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে।
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ ‘আগুন আতঙ্ক’